ব্রেকিং নিউজ
জামালপুর এনডিইএ’র নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা, নেতৃত্বে সোহানুর রহমান ও নয়ন মিয়া সুনামগঞ্জের জেলা প্রশাসকের সঙ্গে পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দের শুভেচ্ছা বিনিময় রংপুরে এনডিইএ’র নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা,নেতৃত্বে মোঃ শাহাদাত হোসেন সৈকত ও মো: শাহাদাৎ হোসেন বাবা সাংবাদিক, সন্তান হৃদরোগে আক্রান্ত—রিহানকে বাঁচাতে মানবিক আবেদন বাজুয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও মতবিনিময় সভা সাপাহারে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা
×

কুলেন্দু শেখর দাস সুনামগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ২৭/১১/২০২৫, ১০:৫৯:২৬ PM

শাল্লায় হাওরে সেচ পাম্পে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক কৃষকের মৃত্যু,পরিবারে চলছে শোকের মাতম

সুনামগঞ্জের শাল্লা উপজেলার হাওরে চাষের জমিতে পাম্প দিয়ে পানি সেচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক কৃষকের মৃত্যু হয়েছে। নিহত কৃষকের নাম সুব্রত রায় (২৪)। তিনি উপজেলার বাহাড়া গ্রামের মৃত সজল রায়ের ছেলে। বুধবার সকালে বাহাড়া গ্রামের হাওড় এলাকায় এই র্দূঘটনাটি ঘটে। স্থানীয় ও নিহতের ভাই সুমন রায় জানান, বুধবার ভোরে কৃষক সুব্রত রায় তার গ্রামের পাশের একটি হাওড়ে জালা ক্ষেতে (ধানের বীজতলা) পানি দেওয়ার জন্য যান।

এই কাজে তিনি একটি বিদ্যুতিক পাম্প ব্যবহার করছিলেন। ধারণা করা হচ্ছে, পাম্পের বিদ্যুৎ সংযোগ দেওয়ার সময় কিংবা কোনো ত্রুটিযুক্ত তারের সংস্পর্শে আসায় তিনি উচ্চ ভোল্টেজের বিদ্যুৎস্পৃষ্ট হন। এতে ঘটনাস্থলেই তিনি গুরুতর আহত হয়ে জমিনে লুঠিয়ে পড়েন। গুরুতর আহত সুব্রত রায়ের চিৎকার শুনে আশেপাশের জমিতে থাকা লোকজন দ্রæত ঘটনাস্থলে ছুটে এসে তাকে উদ্ধার করে স্থানীয় শাল্লা উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যান।

এ ব্যাপারে শাল্লা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ওমর ফারুক বলেন, হাসপাতালে নিয়ে আসার পর আমরা ইসিজি ও প্রেসার চেক করি। কিন্ত হাসপাতালে নিয়ে আসার পূর্বেই এই কৃষক মারা যান বলে তিনি দাবি করেন। এদিকে ছেলেকে হারানোর ব্যাথা সইতে না পেরে নিহত সুব্রত রায়ের পরিবার ও বাহাড়া গ্রামে নেমে এসেছে গভীর শোকের ছায়া ।